শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

চাকরিজীবীদের জন্য সুখবর, সামনে আসছে ৩ দিনের ছুটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সরকারি চাকরিজীবীরা সামনে টানা তিন দিন ছুটি পেতে যাচ্ছেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে সাপ্তাহিক দুদিন ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি থাকছে। কারণ আগামী ৬ জুলাই রোববার পবিত্র আশুরা পালিত হবে। এদিন সরকারি ছুটি। আর আগের দুদিন অর্থাৎ ৪ ও ৫ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (২৬ জুন) ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ৬ জুলাই রোববার পবিত্র আশুরা পালিত হবে। আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি ভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা।

এর আগে গত পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল ৯ দিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD