বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

চাকরির প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন, দুই আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগে কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আলী খানসহ দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা করেছে।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৯ এর আদালতে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামি হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ।

এর আগে ভুক্তভোগী নারীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। পরে ভাটারা থানাকে মামলার এজাহার গ্রহণ করার নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি শামীম আহমেদ মুরাদ ও রেজওয়ান আলী খান পরস্পর একইদল ভুক্ত একজোট বৃদ্ধ নারী দেহ লোভী, দুষ্ট, লম্পট শ্রেণির লোক এবং নারীর দালাল ও শক্তিশালী চক্র বটে। মামলার বাদিনী স্বল্প শিক্ষিত বিধায় তিনি যোগ্যতা অনুযায়ী অফিস সহকারী হিসেবে কাজ করে আসছিল। বৈশ্বিক মহামারির কারণে পূর্বের কাজে নিয়োগপ্রাপ্ত না হওয়ায় অর্থনৈতিক দৈনকষ্টে দিন যাপন করে আসছিলেন। পূর্বের কাজের সুবাদে বাদিনীর সঙ্গে আসামি শামীম আহমেদ মুরাদের পরিচয় হয়। যার ফলে গত ২৭ অক্টোবর চাকরির আশায় আসামি শামীম আহম্মেদ মুরাদের সাথে যােগাযােগ করে। অতঃপর বাদিনীকে আসামি রেজওয়ান আলী খানের বসুন্ধরা অফিসে সাক্ষাৎ করতে বলেন। এরপর কাজ পাওয়ার উদ্দেশ্যে গত ১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় পৌঁছানাের পর আসামি শামীম আহম্মেদ মুরাদকে দেখতে পায়। কিন্তু তার দেওয়া ঠিকানায় কোনো অফিস দেখতে পায় না। সেখানে অফিসের পরিবর্তে একটি ফ্ল্যাট বাসা দেখেন। এরপর আসামি শামীম তাকে বলে স্যার (আসামি রেজওয়ান আলী খান) ভিতরের রুমে আছেন। এরপর বাদিনী রুমে প্রবেশ করা মাত্রই কোনো কিছু বুঝার পূর্বেই তা ওপর দুই আসামি ঝাপিয়ে পড়ে এবং পাশবিক যৌন নির্যাতন চালায়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD