বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

চার্জিংয়ের সময় ফোন বিস্ফোরণ ঠেকাতে নতুন সিদ্ধান্ত চীনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

সময়ের সঙ্গে জনপ্রিয় হচ্ছে ওয়্যারলেস চার্জিং। তবে, এখনও পর্যন্ত মূলত প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোনেই এই সুবিধা মেলে।

অনেকক্ষেত্রেই ওয়্যারলেস চার্জারে ফাস্ট চার্জিংয়ের সময়ে ফোন ও চার্জার ভীষণ গরম হয়ে যাচ্ছে। ফোনের ব্যাটারি ফেটে গিয়ে বিস্ফোরণের ঘটনাও নতুন নয়।

তাই এবার এই ওয়্যারলেস চার্জিং নিয়েই নয়া সিদ্ধান্ত নিল চিন। চিনের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে ফাস্ট চার্জিং ৫০ ওয়াটের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আগামী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এটি প্রযোজ্য হবে।

সমস্ত চিনা স্মার্টফোন নির্মাতাদের এটি মেনে চলতে হবে। তবে কেন এই সিদ্ধান্ত- সে বিষয়ে সরাসরি কিছু জানায়নি বেইজিং।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফাস্ট চার্জিংয়ের সময়ে বিস্ফোরণের মতো দুর্ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত। ওয়্যারলেস চার্জারে ফাস্ট চার্জিংয়ের সময়ে ফোন ও চার্জার গরম হয়ে ব্যাটারি ফেটে গিয়ে বিস্ফোরণ ঠেকাতেই সর্বাধিক ৫০ ওয়াটে ফাস্ট চার্জিং সীমাবদ্ধ করে দিল চিন।

জানা গেছে কেবল দেশে উৎপাদিত স্মার্টফোনই নয়, বিদেশ থেকে আমদানি করা স্মার্টফোনের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে চীনে। সূত্র : সিনহুয়া ও হিন্দুস্তান টাইমস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD