শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি
কলম্বো টেস্ট

চার উইকেট তুলে প্রথম সেশন বাংলাদেশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

কলম্বো টেস্টে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ২৯০ রান তুলেছিল স্বাগতিকরা। তবে তৃতীয় দিনের প্রথম সেশন নিজেদের করেছে টাইগাররা। যেখানে ১১১ রান খরচ করে ৪ উইকেট তুলেছে সফরকারীরা।

এই প্রতিবেদন রেখা পর্যন্ত ১০৩ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৪০১ রান। কুশল মেন্ডিস ৪৮ বলে ৪২ রানে এবং সোনাল দিনুশা ৯ বলে ৯ রানে ব্যাট করছেন।

শুক্রবার (২৭ জুন) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন আগের দিন ১৪৬ রানে অপরাজিত থাকা পাথুম নিশাঙ্কা।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ডি সিলভাও। ১০ বলে ৭ রান করে তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লঙ্কান অধিনায়ক। এতে ৩১৩ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর ৩৯ বলে ১০ রান করে নাহিদ রানার প্রথম শিকার হন জয়সুরিয়া। তবে অপর প্রান্ত থেকে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন কামিন্দু। তবে ৪১ বলে ৩৩ রান করে নাঈমের বলে বোল্ড আউট হন তিনি।

তবে সোনাল দিনুশাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন কুশল মেন্ডিস। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটে ৪০১ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় লঙ্কানরা। এর আগে দ্বিতীয় দিনে ২ উইকেট হারিয়ে ২৯০ রান তুলেছিল শ্রীলঙ্কা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD