মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭ শতাংশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার।

সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।

এদিকে চলতি বছরের ১ নভেম্বর দেশে ২২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই দিনে রেমিট্যান্স এসেছিল ৪৩ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এক দিনে রেমিট্যান্সপ্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন। পাশাপাশি রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা এবং বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD