বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চার শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার মুজাহিদপুর এলাকা থেকে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মুজাহিদপুর নুরানী মাদরাসার আব্দুর রশিদ (৪৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রশীদ একই উপজেলার মুজাহিদপুর নুরানী মাদরাসার শিক্ষক এবং একই গ্রামের নয়ামুদ্দিনের ছেলে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, প্রতিদিনের মতো গতকাল রোববার ওই চার শিশু কন্যা শিক্ষার্থী কুরাআন শিক্ষার জন্য নুরানী মাদরাসায় যায়।

মাদরাসা ছুটি শেষে ওই চার শিশু শিক্ষার্থীকে ফুঁসলিয়ে একটি কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রশিদ।

এ সময় চার শিশু কন্যা ভয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় রশিদ। পরে চার শিশুর অভিভাবকদের পক্ষে একজন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে পুলিশ আব্দুর রশিদকে গ্রেপ্তার করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD