বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

চালক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

মানিকগঞ্জে প্রাইভেটকার চালক আনোয়ার হোসেন খোকা হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

রোববার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য দুই আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, ঢাকার সাভারের জোরলপুর কান্দার চর এলাকার চান মিয়া ছেলে হাসান মিয়া ও ইজু মিয়া, একই এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম মাহমুদ, হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার ইসমাইলের হোসেনের ছেলে মনির হোসেন, একই এলাকার ওহাব আলীর ছেলে দারোগ আলী ও বাগেরহাটের শরনখোলার থানার দক্ষিণ রাজাপুর এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম।

এজাহারে বলা হয়েছে, ২০১২ সালের ১৪ জুলাই রাত ১০টার দিকে রাজধানীর মিরপুরের বাসাবাড়ি থেকে প্রাইভেটকার চালিয়ে সাভারের হেমায়েতপুরে উদ্দেশ্যে রওনা দেন চালক আনোয়ার হোসেন খোকা।

এরপর রাত ১১টার দিকে তার স্ত্রী পাপিয়া আক্তার ও পরিবারের লোকজন তার মোবাইল ফোনে করলে তার মোবাইল ফোনটি অপরিচিত একজন ব্যক্তি রিসিভ করেন এবং মোবাইল ফোনটি চার্জে দিয়ে রেখে ভাড়ায় ৪ জন যাত্রী নিয়ে সিলেটের জাফলং গেছে বলে জানান। এরপর দিন মানিকগঞ্জ সদর থানার অরঙ্গবাদ এলাকা থেকে প্রাইভেটকার চালক খোকার মরদেহ উদ্ধার করে পুলিশ। উক্ত মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রোববার (২৪ অক্টোবর) বিকেলে দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন। বাকীরা পলাতক রয়েছে।

রাষ্টপক্ষের আইনজীবী এপিপি নিরঞ্জন বসাক এই তথ্য নিশ্চিত করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD