শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

‘চাল ও পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং হচ্ছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

চাল ও পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় চালকল মালিক গ্রুপের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, বোরো মৌসুমের সংগ্রহ উদ্দেশ্য সফল হয়েছে। তবে চুক্তি করেও যেসব মিলার চাল সরবরাহ করেননি, তাদের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি ভোক্তা অধিকার এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে ছয়টি দল সব সময় বাজার মনিটরিং করছে। তারা চাল এবং পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনোভাবেই চালের দরে সিন্ডিকেট সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।

সভায় নওগাঁ জেলা প্রশাসক হারুন আর রশীদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, জেলা মিল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD