শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

চিকনি-চামেলি হয়ে ফিরবেন মাহি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩

মা হওয়ার পর অনেকটাই মুটিয়ে গেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে শরীর থেকে মেদ ঝরিয়ে চিকনি চামেলি হয়ে পর্দায় ফিরতে চান ঢাকাই সিনেমার অগ্নিকন্যা।
আর এ জন্য তাকে অপেক্ষা করতে হবে দুই মাস! এই অপেক্ষার প্রহর আর সইছে না তার।
এমনটাই জানালেন মাহি। নিজের ফেসবুকে রোববার (১৮ জুন) এই অভিনেত্রী লেখেন, আহ, আর ২টা মাস কখন শেষ হবে? জিম করব, ডায়েট করব? আবার চিকনি চামেলি হয়ে ব্যাক করব? নিজেই নিজের ট্রান্সফরমেশন দেখার অপেক্ষায় পাগল হয়ে যাচ্ছি।
২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। আর ২০২২ সালের আগস্টে মা হতে যাচ্ছেন বলে খবর জানিয়েছিলেন মাহি নিজেই।
এরপর চলতি বছরের ২৮ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন মাহি।
এর বাইরে রাজনীতিতেও বেশ সক্রিয় হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD