শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চিকিৎসা নিতে লন্ডন যাত্রায় তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : বেশ কয়েকদিন ধরে পেটের ব্যথায় ভুগছেন তামিম ইকবাল। ঢাকায় প্রাথমিক চিকিৎসা নিয়ে কোনও সমাধান না পেয়ে লন্ডনের বিমানে চড়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে এমিরাটস এয়ারলাইনসের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি।

এসময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যর্থনার দায়িত্বে থাকা ওয়াসিম খান।

চিকিৎসার জন্য একাই লন্ডন যাত্রা করছেন তামিম। তার আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

পেটের সমস্যা শুরু হওয়ার পর ঢাকায় বেশ কয়েকটি টেস্ট করিয়েছিলেন বাম-হাতি এই ওপেনার। যদিও সমস্যা স্পষ্ট না হওয়ায় শেষ পর্যন্ত বিদেশি চিকিসৎকদের শরণাপন্ন হলেন তিনি।

নিয়ম অনুযায়ী ইংল্যান্ডে পৌঁছে দুই সপ্তাহের জন্য আইসোলেশনে থাকতে হবে তামিমকে। এর পর চিকিৎসা নেবেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD