শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চিলির বিদায়, ১০ জন নিয়েই সেমিতে ব্রাজিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে চিলিয়ানরা দাপট দেখালেও রবার্তো ফিরমিনো সুবর্ণ সুযোগ মিস করেন। গোল না পেয়ে মাঠ ছাড়তে হয় দুই পক্ষকে। যদিও বিরতির পর ফিরেই গোল তুলে নেয় সেলেকাওরা। ৪৬ মিনিটে দলকে এগিয়ে দেন পাকুয়েতা। নেইমারের দেয়া পাসে পাওয়া গোলই ব্যবধান গড়ে দেয় দুই দলের। ১-০ গোলে জয় তুলে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টা সান্তোসের অলিম্পিক স্টেডিয়ামে বসেছিল কোপার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল।

দ্বিতীয়ার্ধে ফিরমিনোর বদলে নামা লিগ ওয়ানের দল লিওঁর মিডফিল্ডার লুকাস পাকুয়েতার গোল তোলার পর পর বড় ধাক্কা খায় স্বাগতিকরা। ৪৮তম মিনিটে চিলিয়ান ডিফেন্ডার ইউজেনিও মিনার মুখ বরাবর লাথি মেরে লাল কার্ড দেখতে হয় গ্যাব্রিয়েল জেসুসকে।

১০ জনের ব্রাজিলকে চেপে ধরার চেষ্টা করে আর্থুরো ভিদালরা। ৬২ মিনিটে চিলির পক্ষে জিন মেনেসেস গোল আদায় করেন। অফ সাইডে ঘোষণা দিলে তা বাতিল হয়। শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি মার্টিন লাসারতের শিষ্যরা। অন্যদিকে শেষ চারে পা রাখল বর্তমান চ্যাম্পিয়নরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD