শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বৈঠক নেপাল বন্যায় চীনের দায় অস্বীকার, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস আদালতে উয়েফা ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা! ৮ হাজার মুসলিম হত্যার পরিকল্পনাকারী ‘বসনিয়ার কসাইর’ মৃত্যু বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে পালালেন দুই যুবক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে পালালেন দুই যুবক

টাঙ্গাইলের মির্জাপুরে দুই যুবক নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরার মুখে পড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল রোববার (৩ মে) বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চীনা নাগরিক পরিচয় দেওয়া ওই দুই যুবকের আচরণ ও কথাবার্তায় অসঙ্গতি দেখে তাদের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে গ্রামবাসী তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে একপর্যায়ে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতারণার ধরণ দেখা যাচ্ছে, যেখানে কিছু যুবক নিজেদের বিদেশি-বিশেষ করে চীনা নাগরিক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার কিশোরী বা তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে।

পরে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। তিনি এলাকাবাসীকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি শুনেছি। অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে সম্পর্ক গড়ার ক্ষেত্রে পরিবার ও স্থানীয়দের সচেতন থাকা জরুরি, যাতে কেউ প্রতারণা করতে না পারে। সকলের সচেতন থাকা উচিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD