শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

চীনের টিকা বাংলাদেশের পথে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

ডেস্ক রিপোর্ট : করোনা নিয়ন্ত্রণে চীনের সিনোফার্ম উৎপাদিত টিকা বাংলাদেশ আসতে প্রস্তুত হয়ে গেছে। ৫ লাখ উপহারের টিকা ১২ মে বাংলাদেশ উড়োজাহাজ পাঠিয়ে নিয়ে আসবে।

সোমবার (১০ মার্চ) ঢাকাস্থ চীনের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

সন্ধ্যায় এক বার্তায় দূতাবাস জানিয়েছে, সিনোফার্মের টিকা এখন বাংলাদেশের পথে।

সিনোফার্ম কোম্পানি উপহার পাঠানোর জন্য ৫ লাখ টিকার প্যাকেজিং করা শেষ করেছে। এ টিকাগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পথে যাত্রা করেছে। এই টিকা এমন ট্রাকে বহন করা হচ্ছে যাতে টিকাগুলো ঠান্ডা রাখা যায়।

এদিকে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার (১০ মে) একটি ভার্চুয়াল সংলাপে জানিয়েছেন, ডাব্লিউএইচও চীনা টিকাকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ সরকারও চীনা টিকাকে স্বীকৃতি দিয়েছে এটি একটি দূরদর্শী সিদ্ধান্ত। এটি চীন ও বাংলাদেশের কোভিড-১৯ নিয়ে সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, চীন ২০০ মিলিয়ন টিকা বিশ্বের ৮০ দেশে বিতরণ করেছে। এতেই প্রমাণিত হয় বিশ্বে টিকা প্রদানে চীন নেতৃত্ব দিচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD