শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

চীনে এবার ব্যাকটেরিয়ার হানা, আক্রান্ত তিন হাজারেরও বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাস শুরু হয়েছিল চীন থেকে। এবার দেশটিতে দেখা দিয়েছে ব্যাকটেরিয়ার সংক্রমণ। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের তিন হাজারেরও বেশি মানুষ ব্রুসেলোসিস নামের এক ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, গত বছর একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ব্যাকটেরিয়া বের হয়ে যাওয়ার পর এই রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে। চীনের গানসু প্রদেশের রাজধানী লানঝো’র স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এ ব্যাকিটেরিয়ায় তিন হাজার ২৪৫ জন আক্রান্ত হয়েছে। আরও এক হাজার ৪০১ জনের মধ্যে প্রাথমিকভাবে এটির উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে এখনও এই রোগে কারো মৃত্যু হয়নি। শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর ২৯ লাখ বাসিন্দার মধ্যে এ পর্যন্ত ২১ হাজার ৮৪৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

ব্যাকেটেরিয়ারি সংক্রমণে হওয়া ব্রুসেলোসিস নামের রোগটি মাল্টা জ্বর বা ভূমধ্যসাগরীয় জ্বর নামেও পরিচিতি। এটি মূলত গবাদি পশুর মাধ্যমে মানুষের দেশে সংক্রমণ ঘটে। এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, মাংসপেশীতে ব্যথা, জ্বর ও অবসাদ।

যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ব্রুসেলোসিস প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে প্রাণীতে ছড়ায়। মানুষ থেকে মানুষে এই রোগের সংক্রমণ বিরল। অধিকাংশই নোংরা খাবার ও নিশ্বাসের মাধ্যমে ব্যাকটেরিয়া গ্রহণের ফলে এই রোগে আক্রান্ত হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD