রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল এনবিআরের আন্দোলন ইস্যুতে ২৪ কর্মকর্তার দণ্ড মওকুফ

চীনে ভূমিকম্পে নিহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

করোনায় বিপর্যস্ত চীনে এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে রিখটার স্কেলে ৫.০ মাত্রায় ভূমিকম্প হয়।

মঙ্গলবার স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইউনান প্রদেশের কিয়াওজিয়া কাউন্টিতে সোমবার সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে। এতে চারজনের মৃত্যুও ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর এএফপি ও এনডিটিভির।

ইউনানের প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ঝাওটোং শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ওই শহরে ৬০ লাখ মানুষের বসবাস। তাৎক্ষণিকভাবে ১৬টি শহরতলীতে দমকলবাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

চীনের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর চার মাস পেরোলেও নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD