শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চূড়ান্ত হলো বাংলাদেশ-আফগানিস্তানের পূর্ণাঙ্গ সূচি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে চলেছে আফগানিস্তান। কদিন আগেই বাংলাদেশ থেকে সিরিজ শেষ করা দলটির সাথে আগামীবছর আবারও দেখা হবে টাইগারদের। তবে, এবার বাংলাদেশ খেলবে সফরকারী দল হিসেবে।
যদিও খেলার ভেন্যু থাকবে অন্য কোন দেশ। নিরাপত্তা ইস্যুতে নিজ দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছেনা আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সম্ভাব্য ভেন্যু হতে পারে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। বর্তমানে এই মাঠেই নিজেদের হোম সিরিজ আয়োজন করছে তারা।
পূর্ণাঙ্গ এই সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ ম্যাচ মুখোমুখি হবে দুই দেশ। সিরিজ শুরু হবে ২০২৪ সালের জুলাই মাসে। শেষ হবে অগাস্টে।
২০২৩-২৪ মৌসুমে আফগানদের হোম সিরিজ আছে মোট ৭টি। বাংলাদেশ ছাড়াও আয়ারল্যান্ডের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। এছাড়াও বিশ্বকাপের আগে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে হোম সিরিজ আছে তাদের।
বিশ্বকাপ শেষে জানুয়ারিতে আয়ারল্যান্ড, মার্চে জিম্বাবুয়ে এবং ২০২৪ সালের আগস্টে অস্ট্রেলিয়া ও সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ আয়োজন করবে আফগানরা। তবে এসব ম্যাচের আয়োজন ঠিক কোথায় হবে তা এখনো নিশ্চিত করেনি দেশটির ক্রিকেট বোর্ড।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD