বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

চোখ বুজে পাহাড় থেকে নেমে বিশ্ব রেকর্ড নারীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

ডেস্ক রিপোর্ট : নারীরা চাইলে সব কিছু করতে পারে। আন্তর্জাতিক নারী দিবসে তামিলনাড়ুর বাসিন্দা এক নারী আবারও প্রমাণ করেছেন। চোখ বন্ধ অবস্থায় মাত্র ৫৮ সেকেন্ডে ১৫৫ ফুট পর্বত থেকে নিচে নেমে বিশ্বরেকর্ড গড়লেন মুথামিল সেলভি। এরই মধ্যে ইউনিকো (UNICO) ওয়ার্ল্ড বুকে নাম নথিভুক্ত হয়েছে সেলভির।

৩২ বছর বয়সী সেলভি কাঞ্চিপরম তামিলনাড়ুর মালাইপাট্টু গ্রামের ১৫৫ ফুট উঁচু পাহাড় থেকে চোখ বন্ধ অবস্থায় নিচে নেমে আসেন।

এত কম সময়ে দুঃসাহসিক এই কাজের মধ্য দিয়ে রেকর্ড গড়েছেন তিনি। এক সাক্ষাৎকারে মুথামিল বলেন, ‘একজন ভারতীয় নারী হিসেবে ও দুই মেয়ের মা হয়ে আমি জীবনে কিছুু একটা করতে চেয়েছিলাম। আমি যখন ১৫৫ ফুট ওপরে দাঁড়িয়েছিলাম, তখন নিজের চোখ বন্ধ করে ভেবেছিলাম সমাজে আমাদের মেয়েদের অবস্থানের কথা। তারপর ভেতরে ভেতরে আমি অনেকটা শক্তি সঞ্চয় করতে পারি। আমি এই লড়াইয়ে জয়ী হয়ে বিশ্বরেকর্ড তৈরি করেছি।

মুথামিল আরো বলেছেন, ‘প্রত্যেক নারীদের মধ্যে অসাধ্য সাধন করার ক্ষমতা থাকে। পুরুষদের উচিত তাদের পাশে দাঁড়ানোর। বিশ্বের দরবারে প্রত্যেক নারীর জন্য দরজা খুলে দেওয়া উচিত। আর সেই সফরে তাদের সহযোগিতা করা উচিত প্রতিটি পুরুষের।
সূত্র : সংবাদ প্রতিদিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD