সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

চ্যাম্পিয়ন চট্টগ্রামের সিটি, ঢাকার সিটি ক্লাবও প্রিমিয়ারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
চ্যাম্পিয়ন চট্টগ্রামের সিটি, ঢাকার সিটি ক্লাবও প্রিমিয়ারে

প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। ম্যাচ/স্পট ফিক্সিংসহ নানা কারণে এই লিগ আলোচনায় থাকে।

এবারও নানা ঘটনার মধ্যে দিয়ে গেলেও ইতোমধ্যে অবশ্য এই লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ নিশ্চিত হয়েছে।

চট্টগ্রামের সিটি ক্লাব চ্যাম্পিয়ন আর ঢাকার মিরপুরের সিটি ক্লাব রানার্স আপ হয়ে আগামী মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

১৬ ম্যাচে চট্টগ্রাম সিটি এফসির পয়েন্ট ৩৯। ঢাকার সিটি ক্লাবের পয়েন্ট ৩০। লিগের আর দুই রাউন্ড বাকি।

এই দুই ম্যাচে চট্টগ্রাম ও ঢাকার সিটি ক্লাব হারলেও তাদের প্রথম ও দ্বিতীয় অবস্থান নড়চড় হচ্ছে না। ঢাকার সিটি ক্লাব অত্যন্ত পুরনো হলেও ফুটবলের শীর্ষ স্তরে কখনো খেলতে পারেনি।

আজ বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে ওয়ারী ক্লাবকে ১-০ গোলে জিতেছে চট্টগ্রাম সিটি ক্লাব। দিনের আরেক ম্যাচে অন্য ভেন্যু গাজীপুরে ১–০ গোলে বিআরটিসির কাছে হেরেছে ঢাকার সিটি ক্লাব। এতে অবশ্য তাদের রানার্স আপ হওয়া ও আগামী মৌসুমে প্রিমিয়ারে খেলতে অপেক্ষা বাড়েনি।

চট্টগ্রাম আবাহনীর অবনমন নিশ্চিত হয়েছে আগেই। ওয়ারী ও লিটল ফ্রেন্ডসের মধ্যে চলছে আরেকটি অবনমন এড়ানোর লড়াই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD