মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

ছবি শেয়ার করে কটাক্ষের শিকার শবনম ফারিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখা এই তারকা ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণে গিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে ছবি শেয়ার করে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন ফারিয়া।

তার শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরণে রয়েছে কালো টি-শার্ট ও ছোট প্যান্ট। মিষ্টি হাসি নিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।

এই ছবি নেটদুনিয়ায় পোস্ট করার পর মুহূর্তেই কমেন্ট বক্সে শুরু হয়ে যায় আলোচনা-সমালোচনার ঝড়। বিশেষ করে কালো টি-শার্ট ও ছোট প্যান্টে ধরা দেওয়ার কারণেই কটাক্ষের মুখে পড়েছেন তিনি।

ফারিম মিহা নামের একজন মন্তব্য করেছেন, ‘এটাই আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে।’ অন্য একজন লিখেছেন, ‘আপা দেখি হাফ প্যান্ট পরে।’ দেবদাস নামের এক নেটিজেনের ভাষ্য, ‘এই হইছে এদের আসল পরিচয়, এদের নষ্টামি দেখলে মনটা কয় বাকিটা ইতিহাস।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD