বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে স্টাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

তিনি লিখেছেন, ‘সাইফুর রহমান সোহাগ সাবেক সফল সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ করোনায় আক্রান্ত। পুরো রমজান মাস জুড়ে অসহায় অসচ্ছল কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণ, নিজের এলাকা ও বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ এবং সামাজিক কার্যক্রমে মানুষের পাশে দাঁড়িয়ে আজ নিজেই অসুস্থ। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।’

জানা গেছে, সাইফুর রহমান সোহাগ বর্তমানে ঢাকার পরিবাগে নিজ বাসায় অবস্থান করছেন। সেখানে থেকে চিকিৎসা নিচ্ছেন। সোহাগের স্ত্রী ইফফাত রহমান ইশাও করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD