বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ছুটি শেষে ৩ এপ্রিল খুলছে সুপ্রিম কোর্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২

অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রোববার (৩ এপ্রিল) থেকে সুপ্রিমকোর্ট খুলছে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের আগমনে আবারও মুখরিত হবে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট অঙ্গন। নিয়মিতভাবে মামলা পরিচালনার জন্য বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত বৃহস্পতিবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ পুনর্গঠন করে দেন প্রধান বিচারপতি।

গত ৩১ মার্চ এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫০টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে প্রধান বিচারপতি বলেছেন, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ৩ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হইল।’

পরে ৫০টি বেঞ্চের বিচারপতিদের নামে বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়। কাউকে রিট, কাউকে ক্রিমিনাল, কাউকে কোম্পানি বেঞ্চ দেওয়া হয়েছে। গত ২০ মার্চ রোববার থেকে ৩১ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত সুপ্রিম কোর্ট অবকাশকালীন ছুটিতে ছিলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD