বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে সাবেদুল ইসলাম সাজ্জাদ (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী খুন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ চন্দনাইশের দোহাজারী পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বারুদখানা এলাকার কফিকুল ইসলামের ছেলে। তিনি সাতকানিয়া উপজেলার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, নিহত সাবেদুল ইসলাম (২৩) ও ঘাতক রবি ইসলাম (১৮) সিনিয়র-জুনিয়র হওয়ায় নাম ধরে ডাকাডাকির কারণে বৃহস্পতিবার রাতে বিওসি মোড় এলাকায় একটি চায়ের দোকানের সামনে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

এক পর্যায়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে ঘাতক রবি পালিয়ে যায়। এসময় স্থানীয়রা সাজ্জাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পটিয়ায় সে মারা যায়।

এদিকে ঘাতকের মা শাহানারা আক্তারের দাবি, সাজ্জাদ ও রবি দুজনই ঘনিষ্ঠ বন্ধু। নদীর এপাড়-ওপাড় বাড়ি হলেও নিয়মিত যাতায়াত ছিল তাদের।

৭-৮দিন আগেও রবির বাড়িতে একই বিছানায় ঘুমিয়েছে। তবে কেন-কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারছেন না।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহতবস্থায় সাজ্জাদকে চট্টগ্রামে নেয়ার পথে পটিয়ায় মারা যায়। লাশটি মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আমি এখন আসামির বাড়িতে আছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD