শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :

ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

যশোরে পাওনা টাকা চাওয়ায় আব্দুল কুদ্দুস খান (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় তার ছেলে বিপ্লব হোসেনকেও (২৫) মারাত্মক জখম করা হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল আলমের গাড়ি চালক ছিলেন।

আহত বিপ্লব বলেন, যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার সেলিম হোসেন ছয় মাস আগে ৪৪ হাজার টাকা ধার নিয়েছিলেন। কিন্তু সে টাকা পরিশোধ করেননি। বিষয়টি বিপ্লব তার বাবাকে জানান। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বিপ্লব ও তার বাবা পাওনা টাকা চাইতে সেলিমের বাড়িতে যান। এসময় সেলিম ও লিচুবাগান এলাকার সম্রাট তাদেরকে ছুরি মেরে জখম করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাতটার দিকে মারা যান কুদ্দুস।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুর রহিম মোড়ল বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে কুদ্দুস খানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

যশোর কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) আবু হেনা মিলন বলেন, হত্যার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD