বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেলমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ বিনা সুদে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার ১২ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিল ইসরাইল

ছেলের জন্মদিনে পরীমণির জমকালো আয়োজন, রাখলেন চমক!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

গত রোববার তিন বছর পূর্ণ করল ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তাই ছেলের তৃতীয় জন্মদিন উপলক্ষ্যে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরীমণি। যার কিছু বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন এই চিত্রনায়িকা।

মঙ্গলবার বিকেলে ফেসবুকে টিজার আকারে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। সেখানে দেখা যায় এক মনোমুগ্ধকর, রঙিন আয়োজন; যা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

ভিডিওতে দেখা যায়, ছেলের জন্মদিনের সেই ইভেন্টে ছিলো মেরুন ও পার্পেল থিমের এক আভিজাত্যের ছোঁয়া। নাচ-গানে ভরা এই অনুষ্ঠানটিতে বিশেষভাবে উপস্থাপন করতে দেখা যায় পরীর দুই ডানা তথা ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে; দেখা যায় কেক কাটার আয়োজনও।

এছাড়াও বেশ কিছু তারকাদেরও অংশ নিতে দেখা যায় সেই অনুষ্ঠানে। সেই আয়োজনেরই টিজার প্রকাশ করে ভিডিওতে জানিয়ে দেন, ‘শিগগিরই আসছে।’ আর ক্যাপশনে লেখেন, ‘আমার দুই সুখের ডানাকে নিয়ে এক যাদুকরী সন্ধ্যা।’

২০২২ সালে পরীমণি ও শরীফুল রাজের সংসারে জন্ম নেয় শাহীম মুহাম্মদ পূণ্য। এরপর দম্পতির বিচ্ছেদের পর ছেলেকে একাই পালন করছেন পরীমণি। গত বছর তিনি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন। বর্তমানে দুই সন্তান ও পেশাগত জীবনের ব্যস্ততার মধ্যেই কাটছে পরীমণির দিনগুলো, যার ছোট ছোট মুহূর্ত শেয়ার করে তিনি ভাগ করে নেন ভক্তদের মাঝে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD