শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘জওয়ান’-এ শাহরুখের মা দীপিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে ‘জওয়ান’ প্রিভিউ ভিডিও। দুই মিনিটের সেই ভিডিও ক্লিপে সবাইকে চমকে দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
পুরো সময়জুড়ে শাহরুখকে দেখা গেছে একাধিক রূপে। কখনো তিনি ছিলেন সেনার বেশে, কখনো আবার লাল শার্ট পরে রোমান্টিক মেজাজে। তবে সবকিছূকে ছাড়িয়ে গেছে তার ন্যাড়া লুক। যেখানে অন্য এক শাহরুখের দেখা মিলেছে।
ভিডিওতে ‘কিং খান’ বাদেও দেখা মিলেছে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও নয়নতারার। শোনা যাচ্ছে, ছবিতে দীপিকা নাকি থাকছেন শাহরুখের মায়ের চরিত্রে।
শুধু মা-ই নন, ছবিতে শাহরুখ যেহেতু বাবা ও ছেলে দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন সেক্ষেত্রে দীপিকাকে কখনও শাহরুখের স্ত্রী এবং মা দুই ভূমিকাতেই দেখা যেতে পারে।
নেটিজেনরা মনে করছেন, ‘জওয়ান’ সিস্টেমের উপর প্রতিশোধ নেওয়া এক গল্পের সিনেমা। যেখানে টাক মাথার শাহরুখ মেয়েদের একটি দল নিয়ে ট্রেন হাইজ্যাক করেন। তিনি সরকারের ব্যর্থতার কারণে স্ত্রীর (দীপিকা) অন্যায় মৃত্যুর প্রতিশোধ নিচ্ছেন। ছেলে ও বাবার দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। মুখোশে একজনকে বাবার মতো এবং পুলিশের বেশে তাকে ছেলের মতো দেখাচ্ছে। নয়নতারা এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। সম্ভবত তিনি জুনিয়র শাহরুখের বিপরীতে থাকবেন।
আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জওয়ান’। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি ছবিটি। পরিচালনায় রয়েছেন জনপ্রিয় তামিল নির্মাতা অ্যাটলি কুমার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD