বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জঙ্গি ছিনতাইকারীদের সম্পর্কে ভালো তথ্য পেয়েছে ডিএমপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের তথ্য পাওয়া গেছে।

রোববার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শনে এস এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, দুইজন জঙ্গিকে কয়েকজন জঙ্গি এসে পুলিশকে আক্রমণ করে ছিনিয়ে নিয়ে যায়। এ সংক্রান্ত আমরা একটি মামলা করেছি। আদালতের সার্বিক নিরাপত্তার বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। ইতোমধ্যে যারা পালিয়েছে তাদের গ্রেফতার করা ও শনাক্তের জন্য কাজ শুরু হয়ে গেছে। যারা ছিনতাই করতে এসেছিল তাদের সম্পর্কে ভালো তথ্য পেয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করতে সক্ষম হবো। পালাতে অক্ষম সবুর ও আরাফাত পরিকল্পনার অংশ ছিল। তাদেরসহ বিশ জন ও অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিন দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে এসে ২ আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির করে হাজত খানায় নেওয়ার সময় চার আসামির মধ্যে দুইজনকে ছিনিয়ে নেওয়া হয়।

ছিনিয়ে নেওয়া আসামিরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটেশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD