শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জনগণকে ঘরে আটকে রাখছে চীন সরকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের জনগণকে ঘরে আটকে রেখেছে সরকারের কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে এমন ঘটনা দেখা গেছে। দেশটিতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকহারে ছড়িয়ে পড়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

গত বছর উহানে যখন করোনা ভাইরাস প্রথমবারের মতো থাবা বসায় তখন সেখানেই এই একই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে তাইওয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

চীনের নিজস্ব মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম উয়েবো, টুইটার ও ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে সরকারি কর্মীরা জীবণুরোধী পিপিআই পরে বাড়ির সামনে লোহার আড়াআড়িভাবে শিক আটকে দিচ্ছে।

এমনকি একদিনে তিনবারের বেশি দরজা খুললে তাদের তিরস্কার করা হচ্ছে বলে জানা গেছে।

তবে ওইসব বাড়ির বাসিন্দারা কীভাবে জরুরি প্রয়োজনে বাইরে যাচ্ছে সে ব্যাপারে তাইওয়ান নিউজ বিস্তারিত কিছু জানায়নি।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন গত আগস্টের ৯ তারিখে ১৪৩ জনের করোনা আক্রান্তের খবর দিয়েছে। জানুয়ারির ২০ তারিখের পর এই প্রথম দেশটিতে এতো মানুষ সংক্রমিত হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD