শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জনগণকে সর্বোচ্চ সেবা দেয়া লাগবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

ভ‌বিষ্যতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আরও বাড়‌তি উ‌দ্যোগ নিতে হ‌বে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, জনগণের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাদের সর্বোচ্চ সেবা দিতে হবে। জনগণকে উন্নতসেবা দেওয়ার মাধ্যমে দেশের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আমরা বাংলাদেশ পুলিশে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছি।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের সব ইউনিট প্রধান ও কর্মকর্তাদের সঙ্গে ঈদ কে‌ন্দ্রীক পু‌লি‌শি সেবার মান পর্যা‌লোচনা ও মানোন্নয়‌ন বিয়ষক এক আলোচনা অনুষ্ঠা‌নে এ কথা বলেন বেনজীর আহমেদ।

এসময় ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় পুলিশের সব ইউনিট প্রধান, কর্মকর্তা ও ফোর্সকে আন্তরিক ধন্যবাদ জানান আইজিপি।

ভবিষ্যতে জনগণের ঈদযাত্রা কিভাবে আরও নির্বিঘ্ন করা যায় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুতে যানজট নিরসনের জন্য টোল আদায়ের টিকিট অগ্রিম বিক্রি করা যায় কিনা তা দেখার জন্য নির্দেশ দেন আইজিপি।

করোনা সংক্রমণ সম্পর্কে পুলিশ প্রধান বলেন, প্রয়োজনীয় সুরক্ষা ও সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নেওয়ার ফলে পুলিশে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর হার বর্তমানে অনেক কমে এসেছে। সোমবার (৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো সদস্য করোনা আক্রান্ত হননি। তিনি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে করোনাকালে প্যানডেমিক পুলিশিং নীতি অনুযায়ী দায়িত্ব পালন অব্যাহত রাখার জন্য পুলিশ কর্মকর্তা ও ফোর্সকে নির্দেশ দেন।

আইজিপি বলেন, পরিবর্তন কোনো স্থায়ী বিষয় নয়। পরিবর্তন হয় বাস্তবতার নিরিখে, সময়ের প্রয়োজন। পরিবর্তনে বাধা আসতে পারে। তবুও দেশ ও জনগণের কল্যাণে সময়ের প্রয়োজনে পরিবর্তন আনতে হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD