রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার আলহামদুলিল্লাহ, বাজেট উপস্থাপনের পর জিনিসপত্রের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা পার্লামেন্ট থেকে সচিবালয় সব জায়গায় ‘হুতুমপেঁচা’: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে ২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে চিকিৎসাব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভারতে মু’সলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হ’ত্যা, বা’ধ্য করা হতো ‘জয় শ্রীরাম’ বলতে আ. লীগের ছিল বঙ্গবন্ধু, এ সরকারের কার্ডবন্ধু: রাশেদ প্রধান

জনপ্রত্যাশা পূরণে আ. লীগ সরকার সব ঝুঁকি নেবে: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার : ২০২০-২১‌ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অনেকে উচ্চবিলাসী বললেও জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ সরকার সব ধরনের ঝুঁকি নেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রস্তাবিত বাজেটের ওপর শুক্রবার (১২ জুন) নিজ বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেয়া প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

কাদের বলেন, করোনা মহামারির সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে ২০২০ সালে বৈশ্বিক অর্থনীতি ৩ শতাংশ সংকুচিত হবে। এমন অবস্থায় অর্থনৈতিক মন্দা কাটিয়ে আগের উন্নয়নের ধারাবাহিকতা ভিত রচনায় এবারের বাজেটের লক্ষ্য।

তিনি আরও বলেন, বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে কোনো ধরনের বিচার-বিশ্লেষণ না করে বিএনপি আগেভাগে প্রস্তুত করা ও মনগড়া পুরনো এবং গতানুগতিক গল্পের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিএনপির পক্ষে এ বাজেটের ব্যাপকতা ও সম্ভাবনা অনুধাবন করা সম্ভব নয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা গত ১১টি বাজেট ঘোষণার পর বাজেট নিয়ে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন এবং বরাবরই বলেছেন, বাজেট বাস্তবায়ন হবে না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মাত্র ৫০ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করেছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ শুধু স্বাস্থ্যখাতে ৪১ হাজার ২৭ কোটি টাকা এবং সামাজিক নিরাপত্তা খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যার অর্থায়ন এক-তৃতীয়াংশই ঋণ ও অনুদান নির্ভর।

এছাড়া প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে, করোনা মহামারির মধ্যে যাকে কল্পনাবিলাসী আখ্যা দিয়েছেন অর্থনীতিবিদরা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD