বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

জন্ম নিবন্ধনে কেন আঙুলের ছাপ নয়: হাইকোর্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

অপরাধীদের দ্রুত শনাক্ত করা, বেওয়ারিশ লাশের পরিচয় জানা এবং নিখোঁজ ব্যক্তির খোঁজ পেতে জন্ম নিবন্ধনে দেশের সব নাগরিকের আঙুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি (আই কন্ট্যাক্ট) নেওয়া বাধ্যতামূলক করতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নামে এক ব্যক্তির করা রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছেন।

মানবাধিকার সংগঠনের স্বেচ্ছাসেবী আরিফুর রহমান নিজেই রিটের শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আরিফুর রহমান পরে গণমাধ্যমকে বলেন, তিন বছর বয়সের আগে সাধারণত মানুষের আঙুলের ছাপ প্রাকৃতিকভাবে ওঠে না। ফলে প্রাকৃতিকভাবে আঙুলের ছাপ উঠলে তখন তা জন্ম সনদের সঙ্গে যুক্ত করে নতুন করে জন্ম সনদ দেওয়া যেতে পারে।

তিনি বলেন, মহামারীর কারণে দীর্ঘদিন কোর্ট নিয়মিত ছিল না। ফলে রিট আগে করলেও শুনানির জন্য কার্যতালিকায় আসেনি। আজ কার্যতালিকায় আসায় আমি নিজেই শুনানি করি। আদালত রুল জারি করেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD