বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

জমে উঠেছে পশুর হাট, দামে নাখোশ ক্রেতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩

পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে জমজমাট হয়ে উঠছে রাজধানীর পশুর হাট। তবে হাটে প্রাণচাঞ্চল্য এলেও গরুর দামে নাখোশ ক্রেতা।

ক্রেতাদের অভিযোগ, হাটে পশুর আমদানি পর্যাপ্ত থাকলেও খামারি ও ব্যবসায়ীরা ‘যুক্তি করে’ দাম বেশি হাঁকছেন, যা আগের বছরের চেয়ে অনেক বেশি। ফলে একটু আগে কেনার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তারা।

অন্যদিকে খামারি ও গরু ব্যবসায়ীরা বলছেন, গো-খাদ্যের দাম বেশি এবং তীব্র গরমে গরু লালন-পালন কঠিন হয়ে পড়েছে। ফলে যে দাম তারা হাঁকছেন, সে দামে পশু বিক্রি করতে পারলেও খুব একটা লাভের মুখ তারা দেখতে সক্ষম হবেন না।

যদিও প্রাণিসম্পদ অধিদফরের তথ্য বলছে, এ বছর কোরবানিযোগ্য মোট গবাদি পশুর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি, যা গেল বছরের চেয়ে ৪ লাখ ১১ হাজার ৯৪৪টি বেশি। এ বছর কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি। সে হিসাবে এ বছর কোরবানির পরও দেশে ২১ লাখ ৪১ হাজার ৫৯৪টি পশু থেকে যাবে। এত মজুত থাকার পরও কোরবানির পশুর দাম যে বেশ খানিকটা বাড়বে, সেটার আলামত এরই মধ্যে স্পষ্ট।

বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, গরুর সরবরাহ অনেক। ক্রেতারাও আসছেন। তবে খুব বেশি হাঁকডাক নেই। রোদ-গরমে পশুর সঙ্গে হাঁপিয়ে উঠেছে ক্রেতা-বিক্রেতারাও। অধিকাংশ ক্রেতাই পশু কেনার আগে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এছাড়া দাম নিয়ে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তো আছেই।

হাটে গিয়ে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে ট্রাক বোঝাই গরু নিয়ে আসছেন খামারি ও ব্যাপারীরা। দুপুরের পর হাটে জমে পশু কেনাবেচা। তবে বরাবরই ক্রেতাদের অভিযোগ বিক্রেতারা দাম কমাচ্ছেন না। তবে বিক্রেতাদের দাবি- গো খাদ্যের দাম বেশি। ফলে গরু লালন-পালনে তাদের তুলনামূলক বেশি টাকা খরচ হয়েছে।

খামারি আনোয়ার হোসেন বলেন, আমার খামারে এবার ৩০টার বেশি গরু আছে। সবগুলোয় প্রায় ৫ মণের বেশি। এখন পর্যন্ত যে দাম চাচ্ছি, সেটা বর্তমান মাংসের বাজার অনুযায়ী। ক্রেতাদেরও ভালো সাড়া পাওয়া যাচ্ছে মোটামুটি। তবে সব কিছুর দাম বেশি। একটা গরুকে লালন-পালন করতে সব কিছুই কিনে খাওয়াতে হচ্ছে মালিককে। ফলে খরচ বেশি হচ্ছে। কিন্তু গরুর সঠিক দাম চাইলেও ক্রেতারা নারাজ হচ্ছেন। তারা গরুর দিকেই দেখছেন। গরুটা যে কি খেয়ে এত বড় হলো সেটা তারা দেখছেন না। আমার গরুর মাংস হবে কমপক্ষে ৪ মণ। দাম চেয়েছি ১ লাখ ৩৫ হাজার। আর ক্রেতারা বলছে ১ লাখ ১৫ হাজার।

জয়পুরহাট থেকে আফতাবনগর হাটে গরু এনেছেন আব্দুর রহিম। তিনি জানান, রোববার ভোরে হাটে এসেছেন। সঙ্গে আছেন ৬ জন শ্রমিক। গত বছরের চেয়ে ট্রাক ভাড়া বেশি। দুটি ট্রাকের ভাড়া দিতে হয়েছে ৩৪ হাজার টাকা। বড় ৩টি গরুর প্রতিটি ১ লাখ ৮০ থেকে ৮৫ হাজার টাকায় বিক্রি করবেন বলে জানান। বাকিগুলো ১ লাখ ২০ থেকে দেড় লাখ টাকা দাম পেলেই ছেড়ে দেবেন। ক্রেতারা দরদাম করে কম দামে কিনতে চাচ্ছেন।

তিনি বলেন, গত বছরের তুলনায় এবার দাম বেশি। প্রতি মন গরু ৩০ থেকে ৩৫ হাজার টাকা হিসাবে দাম চাওয়া হচ্ছে। টাঙ্গাইল থেকে ৪টি বড় গরু নিয়ে এসেছেন আলম মিয়া। তার ভাষ্য, ২ দিন আগে এসেছেন। প্রতিটি গরু ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করবেন। দেড় লাখ, ১ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে। ২ লাখ ১০ থেকে ২ লাখ ৩৫ হাজার টাকা বিক্রি না করতে পারলে পুঁজি উঠানোই সম্ভব হবে না বলে জানান।

সায়েদাবাদ হাটে আনুমানিক ৪ মন ওজনের একটি গরুর দাম চাওয়া হচ্ছে ২ লাখ ৭৫ হাজার টাকা। বিক্রেতা সুজনের ভাষ্য, তার বাবাসহ তিনি শরীয়তপুর থেকে ৩টি মাঝারির চেয়ে একটু বড় সাইজের গরু নিয়ে এসেছেন। গ্রামের বাড়িতে গরু তিনটির দাম যা উঠেছিল, তাতে বিক্রি করলে পুঁজিই উঠত না। হাটে আনার পর দাম আরও কম বলছে। আশা করছি, বাজার পুরোদমে জমলে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারব।

স্থানীয় ব্যবসায়ী গাজী জালাল উদ্দিন জানান, প্রতি বছর তিনটি গরু কিনেন। এবার দাম বেশি চাওয়া হচ্ছে। কোরবানির পশু কেনার জন্য শেষ সময় পর্যন্ত দেখবেন। মন অনুযায়ী বিক্রি করলেও ২৮ থেকে ৩২ হাজার টাকা হওয়ার কথা। কিন্তু বাজারে যে দাম চাওয়া হচ্ছে সেই হিসাবে প্রতি মন মাংস পড়বে ৪০ হাজারের বেশি।

ক্রেতা সাগর আহমেদ জানান, তারা প্রতিবছরই সাতজন মিলে গুরু কিনে কোরবানি দেন। এবারও তাই। সামনে বাজার দর আরও বাড়তে পারে। এ কারণে আগেই কিনতে এসেছেন। দাম গত বছরের চেয়ে বেশি। প্রতিজনের ভাগে এবার ৩-৭ হাজার টাকা বাড়তি যোগ করতে হচ্ছে।

কোরবানির গরু কিনতে আসা শরিফ উদ্দিন বলেন, হাটে কোরবানির পশু তুলনামূলক ভালোই রয়েছে। তবে বিক্রেতারা গরুর দাম বেশি চাচ্ছেন। হাট ঘুরে বুঝলাম, বড় গরুর চেয়ে ছোট গরুর দাম বেশি। যেমন তেমন গরু হলেই এক লাখ টাকার বেশি দাম চাচ্ছেন বিক্রেতারা। একটু চোখে লাগা গরু হলে দেড় লাখ টাকা দাম চাচ্ছে। এতো দাম চাচ্ছে যাতে দাম বলতে হিমশিম খেতে হচ্ছে। আর চাবেই না কেন। বাজারে সব কিছুর দাম বেশি। একজন মালিক মাসের পর মাস বাড়িতে একটা গরু লালন-পালন করে কোরবানির উপযোগী করে গড়ে তোলেন। তারাও তো দুই পয়সা লাভের আসায় পরিশ্রম করেছেন। হাটে তিন মণের গরু হলে দাম চাচ্ছে ১ লাখ ২০ থেকে ২২ হাজার টাকা। দারদাম করলে এক লাখ ১০ হাজারের নিচে আসছে না। গরুর মালিকরা দাম কমাতে চাচ্ছেন না। হাটে গরুর তুলনামূলক দাম বেশি মনে হচ্ছে।

আব্দুর রহমান, থাকেন রাজধানীর রায়ের বাজার শিকদার মেডিকেলের পাশে রিভার ভিউ মডেল টাউনে। গাবতলী পশুর হাটে এসেছেন কোরবানির পশু কিনতে। পশুর দাম কেমন জানতে চাইলে তিনি বলেন, এবার পশুর দাম বেশি। হাতে সময় আছে। তাই বিক্রেতারা দাম ছাড়ছেন না। যেভাবে ঢাকায় পশু ঢুকছে, আশা করি দাম কমবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD