বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

জয়পুরহাটে হাসিনা-কাদেরসহ ১২৮ জনের নামে হত্যা মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

কোটা আন্দোলনের কর্মসূচিতে গত ৪ আগস্ট জয়পুরহাটে কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় সংসদের সাবেক হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল
মাহমুদ স্বপন ও সাবেক এমপি শামসুল আলম দুদুসহ ১২৮ জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) বিকেলে নিহত বিশালের বাবা মুজিদুল সরকার বাদী হয়ে সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-১ আদালতে এ মামলা করেন। আদালতের বিচারক আতিকুর রহমান মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য সদর থানাকে নির্দেশ দেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির।

এর আগে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে গুলিতে নজিবুল সরকার নিহত হন। তিনি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে। নজিবুল সরকার পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD