শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

সংক্ষিপ্ত স্কোর
::প্রথম ইনিংস::
বাংলাদেশ: ৩১০/১০ ও নিউ জিল্যান্ড: ৩১৭/১০।
::দ্বিতীয় ইনিংস::
বাংলাদেশ: ৩৩৮/১০ (১০০.৪ ওভার)
নিউ জিল্যান্ড: ১৩২/৭ (৫৮ ওভার)

জয় থেকে মাত্র তিন উইকেট দূরে বাংলাদেশ। সিলেট টেস্টের পঞ্চম দিন শনিবার (২ ডিসেম্বর) এই তিন উইকেটের খোঁজে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

চতুর্থ দিন শেষে

বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নিউ জিল্যান্ড। স্পিন বোলিং তোপে রীতিমতো নাস্তানাবুদ তারা। ৬০ রান যেতে না যেতেই ৫ উইকেট হারানো নিউ জিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে। বাংলাদেশের চেয়ে এখনো তারা ২১৯ রানে পিছিয়ে আছে। আজ শেষ দিনে জিততে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট। আর নিউ জিল্যান্ডের প্রয়োজন ২১৯ রান। এই পরিস্থিতিতে যা অসম্ভবই বটে।

ড্যারিল মিচেল ৪৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। তার সঙ্গে ৭ রানে অপরাজিত ইশ সোধী। বল হাতে তাইজুল ইসলাম ৪টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম ইসলাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD