রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎ পিছনের চাকা পিছলে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে ধাক্কা খেয়ে দুই টুকরো হয়ে গেল জার্মানির একটি কার্গো বিমান।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার কোস্টারিকার রাজধানী সান হোসের জুয়ান সান্তা মারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। খবর দ্য গার্ডিয়ানের।
দুর্ঘটনাকবলিত পণ্যবাহী বিমানটি জার্মানির একটি পরিবহণ সংস্থার। রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎই পেছনের চাকা পিছলে গিয়ে ভারসাম্য হারায় বিমানটি। এর পর মাটিতে ধাক্কা খেয়ে দুই টুকরো হয়ে যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
ভেঙে পড়ার পর বিমানের একাংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা গেলেও কোনো বড় অগ্নিকাণ্ড ঘটেনি। বিমানের চালক এবং তার সহকারী দুজনই অক্ষত রয়েছেন।