শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জাকেরকে অধিনায়ক করে আফগান সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই ফরম্যাটের নিয়মিত অধিনায়ক লিটন দাসকে পাওয়া যাবে না, সে খবর আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে এই সিরিজের জন্য বাংলাদেশ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতেই সেই খবরের সত্যতা মিলেছে। লিটনের অনুপস্থিতিতে সিরিজে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন জাকের আলী।

লিটন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে সৌম্য সরকারের। অধিনায়কের বদলে তাকে নেওয়া হয়েছে স্কোয়াডে। এতে করে ৯ মাসের বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরলেন বাঁহাতি ব্যাটার। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে ম্যাচ খেলেছেন। আর সবমিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।

এশিয়া কাপে খেলা বাকি সব ক্রিকেটারই আছেন আফগানিস্তান সিরিজে। সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতে। প্রথম ম্যাচ ২ অক্টোবর। আর বাকি দুটি ৩ ও ৫ অক্টোবর। সব ম্যাচ শারজায়।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল

জাকের আলী (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোাহম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD