শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জাতীয় দলের ২৪ ফুটবলারের মধ্যে ১৮ জনই আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরুর আগে করোনা টেস্ট করান খেলোয়াড়রা। সেই টেস্টে ২৪ জনের মধ্যে ১৮ জনই করোনায় আক্রান্ত। তবে বাফুফের তত্ত্বাবধানে করা করোনা টেস্টের রিপোর্টে অখুশি ফুটবলাররা।

এর কারণ হিসেবে তারা বলছেন, ক্যাম্পে যোগ দেয়ার আগেই ব্যক্তিগতভাবে টেস্ট করান জাতীয় দলের ২৪ জন ফুটবলার। তাদের সেই রিপোর্ট নেগেটিভ আসে। একমাত্র পজিটিভ আসে বিশ্বনাথ ঘোষের। যে কারণে তিনি ক্যাম্পে যোগ দেননি। বাকি ২৩ জন নেগেটিভ ফল নিয়ে ক্যাম্পে যোগ দিলেও বাফুফের পরীক্ষায় পজিটিভ এসেছে ১০ জনের।

শুক্রবার করোনা রিপোর্টে পজিটিভ আসে আরও সাত ফুটবলারের। সব মিলে ২৪ জন ফুটবলারের মধ্যে আক্রান্ত ১৮ জন। তবে এ নিয়ে আতঙ্কিত নন জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, এমনটিই আমি আঁচ করেছিলাম। কারণ বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি খুব একটা ভালো নয়। অবশ্যই আমার জন্য এটা খারাপ খবর। তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছি না। আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে ফিরবেন বলে বিশ্বাস আমার।

দুইবার করোনা পরীক্ষা দিয়ে ক্যাম্পে যোগ দিতে হচ্ছে ফুটবলারদের। ক্যাম্পে ডাক পাওয়া ৩৬ ফুটবলারের মধ্যে ৩১ জন নিজেদের উদ্যোগে করোনা পরীক্ষা করিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করা বাফুফের কোভিড-১৯ রিপোর্টের সঙ্গে অমিল খুঁজে পাওয়া যাচ্ছে ব্যক্তি উদ্যোগে করা পরীক্ষার ফলের। ব্যক্তি উদ্যোগে করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ হন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD