শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

জাপানেও করোনার নতুন রূপ শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : এবার জাপানেও করোনার নতুন রূপ শনাক্ত হয়েছে। শুক্রবার দেশটিতে করোনার নতুন এই রূপটিতে পাঁচ আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয় বলে জাপানি সংবাদমাধ্যগুলো জানিয়েছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যে করোনার নতুন রূপটি প্রথম শনাক্ত হয়। নতুন এই রূপটি গত বছর চীনের উহানে শনাক্ত হওয়া ভাইরাসটির তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক। পরে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় দুটি নতুন রূপ। শুক্রবার ফ্রান্সেও করোনার নতুন রূপটি শনাক্ত হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

করোনার বিপুল সংক্রমণ প্রতিরোধে জাপান ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছিল। তবে সম্প্রতি দেশটিতে সংক্রমণের হার বেড়েছে।

জাপানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনার নতুন রূপটিতে আক্রান্ত পাঁচ ব্যক্তি সম্প্রতি যুক্তরাজ্য থেকে এসেছেন। তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরকে শনাক্তে কাজ করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে, ফ্রান্সে করোনার নতুন রূপটিতে আক্রান্ত ব্যক্তি গত ১৯ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন। ২১ ডিসেম্বর তার দেহে ভাইরাসটি শনাক্ত হয়। কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD