সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদসহ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র জোটের সম্পাদক ফাতিমা তাসনিম জুমা জানিয়েছেন, জামায়াত আমিরের ‘নারী’ ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার উক্তি ব্যবহার করে বেশ কিছু ফেইক ও আপত্তিকর ফটোকার্ড তৈরি হয়েছে। এসব ছবি প্রকাশিত হওয়ার পর তিনি ভীষণ লজ্জা অনুভব করছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, ‘আমি লজ্জিত যে আমার বন্ধুবান্ধব—যাদের মধ্যে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কেউ কেউ ফেসবুক এক্টিভিস্ট—এই ছবিগুলো শেয়ার করছে। তারা ন্যায়ের কথা বলে, মাঝে মাঝে আমাকে জ্ঞান দেয়। কিন্তু এমন ছবি দেখার পর সত্যিই খারাপ লাগছে।’

তাসনিম জুমা আরও উল্লেখ করেন, ‘সামনে নির্বাচন। দলের কর্মীরা জীবন বাজি রাখবে, নারীরা মানসিক অত্যাচারের শিকার হবে। নেতারা ক্ষমতায় বসবে। আমাদের কাজ শুধু ধৈর্য ধরে অপেক্ষা করা।’

এর আগে, রোববার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) তার ফেসবুক স্ট্যাটাসে জানান, জামায়াত আমিরের ‘নাড়ি’ ইস্যু নিয়ে তার ইনবক্স আজেবাজে বার্তায় ভরে গেছে।

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘মাইগ্রেনের ব্যথার কারণে কালকে আর্লি ঘুমিয়েছি। ভোরে উঠে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। কী একটা অবস্থা। আপনারা একটু ধৈর্য ধরেন। আমার তো একটি সন্তান আছে, স্কুলে পাঠালাম। চাকরি আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হবো।’

অন্যদিকে শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামাত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য। পরে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

জামাতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সম্প্রতি ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিয়ে বলেন, ‘এই স্বল্প সময়ে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে জামাত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, ওই পোস্ট বা কনটেন্ট জামাত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD