সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি: পানিবন্দি ৬ লাখ মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলার ৭ উপজেলার ৫০টি ইউনিয়ন ও ৬ পৌরসভার প্রায় ৬ লাখ মানুষ।

বিভিন্ন সড়কে পানি উঠে পড়ায় ভেঙ্গে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। গ্রামীণ হাট-বাজারগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বেড়েছে দুর্গতদের। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, খাবার ও গো-খাদ্যোর তীব্র সংকট দেখা দিয়েছে। দুর্গতদের স্বাস্থ্য সেবার জন্য কাজ ৮০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

এদিকে সারাদেশ বিবেচনায় দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তরের পর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এরইমধ্যে ১৫ জেলায় ঢুকে পড়েছে বানের জল।

পানি উন্নয়ন বোর্ডের হিসাবে, ১৫ জেলায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। মধ্যাঞ্চলে পদ্মা- যমুনার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত। জামালপুরে প্রায় ৪ লাখ মানুষ হয়ে পড়েছেন পানিবন্দি।

ইসলামপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল। বিশুদ্ধ পানি ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। কোরবানীর আগে গবাদি পশু নিয়ে বিপাকে অনেকেই। তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার আশপাশে বইছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD