বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকে অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩

নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে সম্পদ ও তথ্য গোপন করায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম। তিনি গাজীপুর সিটি করপোরেশ নির্বাচনে গণফ্রন্ট মনোনীত প্রার্থী।

মঙ্গলবার (০২ মে) দুপুরে দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ে অভিযোগ জমা দেন আতিকুল ইসলাম।

অভিযোগপত্রে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম তার বাসা এক ডজন এসি, ফ্রিজ, টিভি, কম্পিউটার, ল্যাপটপসহ ইলেকট্রনিক সামগ্রীর মূল্য দেখিয়েছেন মাত্র এক লাখ ৭৫ হাজার টাকা। অপরদিকে কনফারেন্স টেবিল ও অর্ধশত চেয়ার, খাট, দামি সোফা ও অন্যান্য আসবাবের দাম দেখিয়েছেন মাত্র এক লাখ ৫০ হাজার টাকা। এতে পাঁচ কোটি টাকার গরমিল বেরিয়ে আসবে বলে অভিযোগকারীর বিশ্বাস।

এ ছাড়াও জাহাঙ্গীর আলম তার আয়কর রিটার্ন/বিবরণীতেও সম্পদ গোপন করে থাকতে পারেন বলে ধারণা করছেন মেয়র প্রার্থী আতিকুল।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর আলম। রবিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিনে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম। খেলাপি ঋণের জামিনদার হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD