শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জিতেও শেষ রক্ষা হলো না বার্সেলোনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

কোপা দেল রে শিরোপা ধরে রাখা হলো না বার্সেলোনার। মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ ব্যবধানে জিতেও বিদায় নিতে হয় তাদের। কারণ প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদ ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠে যায় মাদ্রিদের দলটি।

কঠিন সমীকরণ সামনে নিয়েই ঘরের মাঠে নামতে হয়েছিল বার্সেলোনাকে। মার্ক বার্নালের গোলে দারুণ সূচনা করে তারা। এরপর রাফিনহা পেনাল্টি থেকে গোল করলে বিরতিতে যাওয়ার সময় স্বাগতিকদের লিড দাঁড়ায় ২-০।

ম্যাচের ৭২ মিনিটে বার্নাল নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। শেষদিকে অ্যাটলেটিকো চাপে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা আর পায়নি বার্সা। ফলে এক গোলের ঘাটতিতেই শেষ হয় তাদের ম্যাচ।

ফাইনালে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ হবে রিয়াল সোসিয়েদাদ অথবা অ্যাথলেটিক বিলবাও। আগামী ১৮ এপ্রিল শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল।

ম্যাচ শেষে রাফিনহা জানান, ৪-০ ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানো সহজ ছিল না, তবু দল শেষ পর্যন্ত লড়েছে এবং এজন্য তিনি সতীর্থদের নিয়ে গর্বিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD