শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার

জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

খাগড়াছড়িতে রাতের আঁধারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতি মো. রনিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুন) রাত ৯ টায় খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার ৪৩ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন পেট্রল ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, আগুন দেওয়ার পরপরই ওই ব্যক্তিরা পালিয়ে গেছেন। স্থানীয় লোকজন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, ‘আগুন দেওয়ার সঙ্গে আরও কারা জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখে তাদেরও আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, ‘আগুন দিয়ে নাশকতার চেষ্টাকারীরা সফল হয়নি। ঘটনার পর এলাকাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD