মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা

জেএসসি-এইচএসসির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

অনলাইন ডেস্ক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

‘জেএসসি পরীক্ষা বাতিল ও এইচএসসি পরীক্ষার কাল্পনিক তারিখ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য’ শিরোনামে বুধবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হচ্ছে না বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এই বিষয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাপী করোনা মহামারিকে বিবেচনায় নিয়ে জেএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছিলেন। বিশেষজ্ঞরা তাদের পর্যবেক্ষণসহ কিছু বিকল্প প্রস্তাব করেছেন। মন্ত্রণালয় প্রস্তাবসমূহ পর্যালোচনা করছে। ইতিমধ্যে কিছু গণমাধ্যমে উল্লেখিত বিষয়ে সারসংক্ষেপ প্রণয়ন করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কভিড-১৯ মহামারি বিবেচনায় নিয়ে জেএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের বিভিন্ন বিকল্প নিয়েই শিক্ষা মন্ত্রণালয় ভাবছে। এ বিষয়ে এখন ও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যোগের কথা বিবেচনা করে শিগগিরই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অসমর্থিত কোনো মাধ্যমের তথ্যের ভিত্তিতে অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত না হতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD