বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

জেকেজির জালিয়াতির প্রধান অস্ত্র সাবরিনার ‘ফেস ভ্যালু’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা নিয়ে জেকেজি হেলথকেয়ারের জালিয়াতিতে ব্যবহৃত হয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হুসাইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীর ফেস ভ্যালু।

দ্বিতীয় দফার রিমান্ডের প্রথম দিনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে এই বিষয়টি নিশ্চিত হয়েছে।

ডিবি কর্মকর্তারা বলছেন, জেকেজির জালিয়াতির প্রধান অস্ত্র ছিল সাবরিনা। স্বাস্থ্য অধিদপ্তরের তার ফেস ভ্যালু ব্যবহার করে জালিয়াতি ও নানা ধরনের কাজ বাগিয়ে নিয়েছে। তবে তার এই কাজ একা একা সম্ভব হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন কর্মকর্তার সহযোগিতার প্রয়োজন হয়েছে। মামলার তদন্তের প্রয়োজনে আমরা একে একে সবাইকে ডাকবো।

সাবরিনা গোয়েন্দা পুলিশের কাছে দাবি করেছে, জেকেজি হেলথকেয়ারের জালিয়াতির কথা স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তাদের জানিয়েছিলেন তিনি। কিন্তু সবকিছু জেনেও এই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গোয়েন্দা পুলিশ প্রধান আব্দুল বাতেন বলেন, সবকিছু জেনেও স্বাস্থ্য অধিদপ্তর কেন কোনো পদক্ষেপ নিলেন না, এমন প্রশ্নের উত্তর জানতে মামলার তদন্তের স্বার্থে যাকে যাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে সবাইকে আমরা জিজ্ঞেস করবো।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD