শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়লো বিশেষ ফ্লাইট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনা সংক্রমণে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আটকেপড়া প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালু রাখা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) ২৬৫ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। সন্ধ্যা ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে উড়াল দেয় বিমানের ফ্লাইটটি।

শনিবার রাত ৩টায় জেদ্দার উদ্দেশে বিমানের আরও একটি বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়ার সিডিউল রয়েছে। তবে এর যাত্রীর সংখ্যা এখনও জানা যায়নি।

এর আগে শনিবার যাত্রী স্বল্পতা ও সময়মতো ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় বিমানের বিদেশগামী চারটি ফ্লাইট বাতিল করা হয়।

এর মধ্যে শনিবার সকাল সোয়া ৬টায় রিয়াদগামী বিশেষ একটি ফ্লাইট বাতিল করা হয়। ওই ফ্লাইটের ২০১ জন যাত্রী ছিল। কিন্তু সময়মতো ল্যান্ডিংয়ের অনুমতি না পাওয়ায় ওই ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরে বিক্ষোভ করে ভাঙচুরের চেষ্টা চালায় ক্ষুব্ধ যাত্রীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, যাত্রী স্বল্পতা ও ল্যান্ডিংয়ের জন্য সময়মতো অনুমতি না মেলায় চারটি বিশেষ ফ্লাইট বাতিল হয়েছে। তবে সন্ধ্যায় ৬টায় ২৬৫ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে। বিমানের আরও একটি বিশেষ ফ্লাইট শনিবার রাত ৩টায় জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD