সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :

ঝগড়া, এরপর স্ত্রীকে গলা টিপে মেরে পালাল স্বামী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন এক গৃহবধু। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টায় উপজেলার বাঁশবাড়িয়ার এম এম জুট মিলস কলোনিতে এ ঘটনা ঘটে। নিহতের নাম আমেনা বেগম (২৫)। তিনি ওই কলোনীর ভাড়াটিয়া মো. রাসেলের স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাতের খাবার শেষে ঘুমাতে যাবার সময় পারিবারিক বিষয় নিয়ে স্বামী রাসেলের সাথে স্ত্রী আমেনার ঝগড়া শুরু হয়। এরই জেরে রাত ২টার দিকে রাসেল স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করে।

সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, আমরা লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করেছি। স্বামী পলাতক রয়েছে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD