শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঝাঁপ দিয়ে নেইমারের জুতা ছিনিয়ে নেয়ার চেষ্টা 

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে পোর্তো আলেগ্রেতে উপস্থিত হয়েছিল ব্রাজিল ফুটবল দল। প্রতিপক্ষ ইকুয়েডর। টিম হোটেলে প্রবেশ করার সময় ভক্তরা ঘিরে ধরেছিল দলটির সবচেয়ে বড় তারকা নেইমারকে।

শনিবার (৫ মে) বাংলাদেশ সময় ভোরে এস্তাদিও বেইরা রিওতে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ম্যাচের আগের দিন বাস থেকে নেমে হোটেলে প্রবেশ করছিলেন নেইমার। ঠিক এমন সময় বেশ কয়েকজন ভক্ত প্রিয় তারকার দিকে এগিয়ে যায়। নিরাপত্তারক্ষীরা চেষ্টা করে কয়েকজনকে রুখে দেন। তবে দুইজন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফরেয়ার্ডের ওপর ঝাঁপিয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, নীল জ্যাকেট পরা এক তরুণী ২৯ বছর বয়সী নেইমারের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষী তাকে টেনে নেয়ার সময় উল্লাস করতে থাকেন।

অন্যদিকে সাদা জ্যাকেট পরা তরুণ নেইমারের পায়ে পড়ে জুতা খুলে নেয়ার চেষ্টা করেন। ফলে দুই জুতাই খুলে মোজা পরা অবস্থায় দাঁড়িয়ে ছিলেন ব্রাজিলিয়ান প্রিন্স খ্যাত এই তারকা। যদিও শেষ পর্যন্ত জুতা নিতে ব্যর্থ হয় ওই ছেলেটি। পাশে থাকা আরেক জনের সহায়তায় জুতা পরে হোটেলে প্রবেশ করেন তিনি।

এদিকে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে সেলেসাওরা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে একটি করে গোল করেছেন রিচার্লিসন ও নেইমার।

এতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান আরও পোক্ত করল ব্রাজিল। পাঁচ ম্যাচ খেলে তিতের শিষ্যদের মোট পয়েন্ট ১৫।

আগামী ৯ জুন আসুনসিয়নে বাছাই পর্বের ওপর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে নেইমারের দল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD