শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে নতুন ছক কষছে ইরান ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান বেইজিংয়ে ড্রোন বিক্রিতে চীনের নিষেধাজ্ঞা, কারণ কী

ঝিনাইদহে করোনা রোগী শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

 

কোটচাঁদপুর( ঝিনাইদহ)ঝিনাইদহের কোটচাঁপুরে প্রথম ২১ বছর বয়সী এক করোনা রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ী উপজেলার দোড়া ইউনিয়নের পাঁচলীয়া গ্রামে। পেশায় সে রাজমিস্ত্রী।

রবিবার (২৬ এপ্রিল) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগমের বরাত দিয়ে ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ।

ডাঃ আব্দুর রশীদ জানান, গত মঙ্গলবার (২১এপ্রিল) বিকালে উপজেলার পাঁচলীয়া গ্রামের ওই যুবক সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। যুবকের করোনার উপসর্গ থাকায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়। পরে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল। রবিবার (২৬এপ্রিল) সকালে ওই যুবকের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট
পায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি মাগুরায় রাজমিস্ত্রীর কাজ করা কালীন সময়ে সে অসুস্থ্যবোধ করলে শশুরবাড়ী কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে চলে আসেন। সেখানে তার সর্দি কাশি জ্ব ও শ্বাসকষ্ট
বেড়ে গেলে সে পাঁচলীয়া গ্রামে নিজ বাড়ীতে চলে আসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশীদ জানান, করোনা আক্রান্ত যুবককে হাসপাতালের আইসোলেশনে রেখেই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তিনি আরো জানান, সারা দেশে যেভাবে করোনা রোগী সনাক্ত হচ্ছে তাতে সামাজিক দুরুত্ব বজায় না রাখলে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই সকলের উচিত স্বাস্থ্য বিধি মেনে চলা। এবং যথাসম্ভব ঘরে থাকা।

উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা জানান, করোনা আক্রান্ত ওই যুবকের বাড়ী উপজেলার পাঁচলিয়া গ্রাম লকডাউন করা হয়েছে। এদিকে কোটচাঁদপুরে প্রথম করোনা সনাক্ত হওয়ায় এলাকার সচেতন মহলে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে হাট-বাজারে থেমে নেই লোক সমাগম। অসচেতন অবস্থায়ই মানুষ চলা-ফেরা ও নিত্যপ্রযোজনীয় জিনিস ক্রয়-বিক্রয় করছে।

লাইট নিউজ/রাজো

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD