শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টস জিতল অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

অস্ট্রেলিয়ার নানা শর্ত আর আবদার মেনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। টসের মাধ্যমে শুরু হয়ে গেল আনুষ্ঠানিকতা। সোমবার (৩ আগস্ট) টস জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া।

টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড জানান, ‘মিরপুরের এই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্যই বোলিং বেছে নিয়েছেন তারা। এই সিরিজকে দলের অনেক তরুণ ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজের জায়গা করে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন।

সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, এই ম্যাচে আমাদের প্রথম লক্ষ্যই হলো বড় স্কোর গড়া।

সিরিজে দলের সিনিয়র দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও তামিম ইকবালের অনুপস্থিতি প্রসঙ্গে মাহমুদউল্লাহ জানান, তরুণ ক্রিকেটারদের সামনে এই সিরিজে নিজেদের মেলে ধরার ভালো একটা সুযোগ রয়েছে।

২০০৫ সালে ওয়ানডে, ২০১৭ সালে টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে জয়ের সেরা সুযোগ বাংলাদেশের সামনে। এই প্রথমবার ক্রিকেটের ছোট্ট এই ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে দুই দল। আগে চারবার তারা টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল, বিশ্বকাপে খেলা ওই সবগুলো ম্যাচই হেরেছে।

ওয়ার্নার, স্মিথ, ফিঞ্চ, ম্যাক্সওয়েল, কামিন্সদের ছাড়া অস্ট্রেলিয়া দল অনেকটাই তারুণ্য নির্ভর। এ দলটিকে হারিয়ে সিরিজ জয়ের বড় সুযোগ দেখছেন বাংলাদেশের দলপতি, ‘আমাদের দলের জন্যও বড় সুযোগ, দলের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বড় সুযোগ আমাদের দক্ষতা দেখানোর জন্য। আমি বিশ্বাস করি আমরা ঘরের মাটিতে শক্তিশালী একটি দল। চেষ্টা করবো যেন নিজেদের প্রমাণ করতে পারি।’

অবশ্য বাংলাদেশও এই ম্যাচে পাচ্ছে না তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাসের মতো নিয়মিত ক্রিকেটারদের। শামীম হোসেন পাটোয়ারি ও নুরুল হাসান সোহানদের নিয়ে তারুণ্যের পরীক্ষা দিবে স্বাগতিকরাও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD