শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চোটের শঙ্কা কাটিয়ে মূল একাদশে আছেন স্পিনার নাইম হাসান। আগের দিনই অনুশীলনে চোট পেয়েছিলেন নাইম। শঙ্কা ছিল দ্বিতীয় টেস্ট নিয়ে। তবে, শেষ পর্যন্ত মিরপুর টেস্টে দেখা যাবে তাকে।

সিলেটের স্পিনিং উইকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত ছিল বাংলাদেশের। মূলত চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠানোর কৌশল ছিল টাইগার অধিনায়ক এবং কোচের। সেই টোটকা কাজে লেগেছিল। এমনকি কাজে এসেছিল এক পেসার নিয়ে খেলার নীতিও। ঢাকা টেস্টের আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে আভাস দিয়েছেন পঞ্চম দিনের খেলা নিয়ে। শেষ পর্যন্ত তাই হলো।

বাংলাদেশ এই ম্যাচেও এক পেসার নিয়েই মাঠে নামছে। সিলেট টেস্টের দলটাকেই দেখা যাবে মিরপুরে।

নিউজিল্যান্ড দল অবশ্য মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। আগের ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন ইশ সোধি। সিলেটের উইকেটে এই লেগ স্পিনার মোটেই সুবিধা করতে পারেননি। তাকে বাদ দেওয়া হয়েছে এই টেস্টে। দলে এসেছেন স্পিনার মিচেল স্যান্টনার।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ:

টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, এজাজ প্যাটেল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD